আমাদের কথা
শিক্ষাই জাতির মেরুদণ্ড। একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজন ছাত্র বা ছাত্রী নৈতিক শিক্ষা, ধর্মীয় অনুশাসন ও রাষ্ট্রীয় বিধিবিধান মেনে চলার শিক্ষা গ্রহণ করে। তারই ধারাবাহিকতায় আমাদের বিদ্যালয়টি সাধারণ মানুষের ছেলে-মেয়েদের লেখাপড়ার কথা চিন্তা করে স্থাপন করা হয়।
সংক্ষিপ্ত ইতিহাস
এ বিদ্যালয়টি ১৯৭২ সালে ঝালকাঠী শহরে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে মৃতুর পূর্বমুহূর্ত পর্যন্ত বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মোঃ বেলায়েত হোসেন চেয়ারম্যানের দায়িত্ব পালন করে গেছেন। প্রতিষ্ঠালগ্নে এটি কাচা টিনের ঘর ছিল। বর্তমানে এটির ১ টি দ্বিতল ও ১ টি একতলা ভবন রয়েছে।
লক্ষ্য ও উদ্দেশ্য
বিদ্যালয়টি ঝালকাঠীর চর মৌজায় অবস্থিত। তাই চর এলাকার গরীব মানুষের ছেলে-মেয়েদের লেখাপড়ার সুযোগ সৃষ্টির জন্য বিদ্যালয়টিকে বহুতল ভবনে উন্নীতকরণ ও একটি সুসংগঠিত স্কুলকে কলেজে উন্নীতকরণ আমাদের লক্ষ্য।